• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

অ’পরা’ধের তথ্য গোপন না করে পুলিশকে জানান: হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার

ByRiaz hossain

Nov 16, 2026

গাজী রিয়াজ হোসেন :

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মুকুর চাকমা বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না করে পুলিশকে জানাতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করা গেলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই ওপেন হাউজ ডের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সামাজিক অপরাধসহ বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১১ নম্বর হাটিলা ইউনিয়নের আবু সুফিয়ান রানা, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিন উদ্দীন মাঈনু, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ২ নম্বর বাকিলা ইউনিয়নের আব্দুল মতিন স্বপন ও ছাত্রদল নেতা সাগর।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *