• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

চাঁদপুরে ১৮১ পিস ই’য়া’বাসহ কথিত মা’দ’ক ব্যবসায়ী শাহজাহান গাজী গ্রে’প্তা’র

ByRiaz hossain

Nov 16, 2026

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে অভিযান চালিয়ে ১৮১ পিস ইয়াবাসহ শাহজাহান গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল ও এএসআই সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, শাহজাহান গাজী দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের অবৈধ কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারে এর আগেও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করেছে। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান গাজীর মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে পড়ত। পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এদিকে, শাহজাহান গাজীর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে মাদক নির্মূলে তার সহযোগীদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *