• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩ শতাংশ শিক্ষার্থী

Bymeghnapost .online

Nov 10, 2026

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিন দিন তীব্র হচ্ছে শিক্ষার্থীদের আবাসন সংকট। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসিক হল না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশে মেস কিংবা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। এতে বাড়তি বাসাভাড়া, খাবার ও যাতায়াত খরচের চাপে বিপাকে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই সংকট আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৬ হাজার ২১৩ জন। বিপরীতে পাঁচটি আবাসিক হলে আসন রয়েছে মাত্র ১ হাজার ৪৪৪টি। যেখানে প্রায় ২৩.২৪ %আসন বরাদ্দ রয়েছে। ফলে প্রায় ৭৩ শতাংশ শিক্ষার্থীকে হলের বাইরে অবস্থান করতে হচ্ছে। উক্ত আবাসিক হল গুলোতে বসবাস করছেন ১৬৪৫ জন শিক্ষার্থী। আবাসিক সুবিধার অপ্রতুলতার কারণে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশে মেস কিংবা ব্যক্তিগত বাসায় থাকতে বাধ্য হতে হচ্ছে।
হলগুলোতেও রয়েছে নানা ধরনের ভোগান্তি। কোনো কোনো কক্ষে ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে একসঙ্গে থাকতে হচ্ছে। এতে ব্যক্তিগত গোপনীয়তা, পড়াশোনার পরিবেশ, ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবও শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়াচ্ছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ৬২১৩শিক্ষার্থীর মধ্যে ছেলে ৩২২৪এবং মেয়ে ২৮৮৯ জন।ছাত্রদের আসন সংখ্যা ৭৬৪ এবং ছাত্রীদের আসন সংখ্যা৬৮০। তাই ক্যাম্পাসের বাইরে মেস ও বাসা ভাড়া করে থাকতে গিয়ে শিক্ষার্থীদের প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বাসাভাড়া, খাবার, বিদ্যুৎ ও যাতায়াত খরচ মেটাতে গিয়ে অনেকেরই পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি নিরাপত্তা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং যাতায়াতের সমস্যাও রয়েছে।
নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ
আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে নতুন আবাসিক হল নির্মাণের কাজ চলছে। প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে, আটটি নতুন আবাসিক হল নির্মাণাধীন রয়েছে। তবে এসব হলের নির্মাণকাজ দ্রুত শেষ করে শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
শিক্ষার্থীদের মতে, শুধু নতুন হল নির্মাণের ঘোষণা নয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে আসন বরাদ্দের কার্যকর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিদ্যমান হলগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি, কক্ষের ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বরাদ্দ এবং আবাসিক পরিবেশ উন্নত করা জরুরি।
শিক্ষার্থীদের প্রত্যাশা
সংশ্লিষ্টদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসন সংকট দীর্ঘস্থায়ী হলে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ আবাসন সংকট নিরসনে দ্রুত নতুন হলগুলোর নির্মাণকাজ শেষ করা, অস্থায়ী আবাসন সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করবে।
গণমাধ্যমকর্মী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়ের সাথে কথোপকথনের পরে তিনি বলেছেন, নিয়ম প্রক্রিয়া বাস্তবায়নের পরে কাজের প্রক্রিয়ার নিয়ম তান্ত্রিকভাবে শুরু হবে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *