• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জের ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূঁইয়ার

ByRiaz hossain

Nov 9, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মো. আবুল কাসেম ভূঁইয়া।

তিনি বলেন, পশ্চিম বড়কুল ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ এবং এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় তিনি ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *