• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Bymeghnapost .online

Nov 8, 2026

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল সারে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও
সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা অডিটোরিয়াময়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী কো- অপারেটিব কেডিট সভাপতি,। বক্তব্যে তিনি বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমবায়ীদের সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতি পরিচালনার আহ্বান জানান।

উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বলেন রাণীশংকৈল উপজেলায় যেসব সমবায়
সমিতি রয়েছে সেগুলো সঠিক ভাবে সফলতার জন্য সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যদপক শাহজাহান আলী,
সুচরিতা রাণী, সিডিএ, সমবায় সমিতি’র
পক্ষ থেকে বক্তব্য রাখেন, আমির হুসেইন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিকসহযোগিতার মনোভাব গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে সফল ২ সমবায় সমিতিকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *