• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে

Bymeghnapost .online

Nov 7, 2026

 রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় মন্ত্রী বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। দেশের মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য অতীতে তিনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন। জিয়াউর রহমানকে সামনে নিয়েই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।”

সমাবেশে শেষে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উদ্বোধন করা হয়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় রাজশাহী নগরীর বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠাটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়