ময়মনসিংহ প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ ইং সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত এই আনন্দঘন চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। এ সময় তিনি ক্ষুদে চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলো ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক- সাব্বিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-আরিফুল হাসান সানি, যুগ্ম সাধারণ সম্পাদক-ইরফান হোসেন শিমুল,দপ্তর সম্পাদক-আবিদুল ইসলাম আকাশ,সহ প্রচার সম্পাদক-সোহেল মাহমুদ, সহ-অর্থ সম্পাদক-মোঃ শফিক।
এছাড়াও অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিশু-কিশোর ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
![]()
