• Tue. Nov 17th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ময়মনসিংহে শরৎ উৎসব উদ্বোধন করেন সুমনা ইসলাম সুমী

Bymeghnapost .online

Nov 5, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :

বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে নগরীর ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে শরৎ উৎসব ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রশাসক রুকুনোজ্জামান রোকন এর সহধর্মিণী সুমনা ইসলাম সুমী।

এবারের মেলায় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং তাদের নিজস্ব পণ্য, সৃজনশীল উদ্যোগ ও বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন। উদ্বোধন শেষে সুমনা ইসলাম সুমী মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন এবং অংশ গ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি তাদের উদ্যোগ ও পণ্য সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এন এস ফেয়ার অ্যান্ড ইভেন্ট অর্গানাইজারের স্বত্বাধিকারী জনাব জান্নাতুন নাইমসহ আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। শরৎ উৎসবের এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার-প্রসার এবং নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়