• Thu. Nov 5th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হোমনায় ছাত্রদলের নবগঠিত কমিটির স্বাগত মিছিল

Bymeghnapost .online

Nov 4, 2026

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় উপজেলা, পৌর ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করায় স্বাগত মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল ঘোষিত নতুন কমিটিতে হোমনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে জাহিদুল ইসলাম অপুকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল মিয়া এবং সদস্য সচিব করা হয়েছে মো. মজিবুর রহমানকে। এদিকে পৌর ছাত্রদলের সভাপতি সাইদুল হাসান সাজ্জাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ ফাহাদ ও আজিজুর রহমান সোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটিতে আবু হায়দার রনিকে আহ্বায়ক, হিমেল সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. ফাহিম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিকেল ৩ টায় হোমনা বাসস্ট্যান্ডে বিএনপির উপজেলা কার্যালয় থেকে স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ঘোষিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *