• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কচুয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত: ৫ তরুণ উদ্যোক্তাকে ৫ লাখ টাকার যুব ঋণ ও সম্মাননা প্রদান

Bymeghnapost .online

Nov 3, 2026
উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়নের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

 কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে কচুয়া উপজেলায় যথাযথ মর্যাদায় ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। রোববার দুপুরে  উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়নের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ও উপজেলা সমবায় সমিতির সহকারী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদ।

জানা যায়, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা ও স্বীকৃতি প্রদান। প্রশিক্ষণ পরবর্তী গবাদি পশু (গরু) এবং হাঁস-মুরগি পালনের জন্য ৫ জন উদ্যোক্তাকে জনপ্রতি ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এছাড়াও যুব উন্নয়নে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্নকারী ৫ জন যুবকের মাঝে সফলতার সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,  উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহম্মদ শাহজাহান, অফিস সহকারী আব্দুল হাইসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *