• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ওমরাহ পালনে সৌদি আরবের যাচ্ছেন তাজুল ইসলাম সুমন

Bymeghnapost .online

Nov 1, 2026

শাহরাস্তি উপজেলা প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি পৌর যুবদলের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম সুমন পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

পবিত্র মক্কা-মদিনার ভূমিতে গিয়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় তিনি এ ধর্মীয় সফরে যাচ্ছেন। জীবনের ব্যস্ততা ও কর্মময় পথচলার মাঝে পবিত্র ওমরাহ পালনের এই সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখছেন।

রওনা হওয়ার আগে তাজুল ইসলাম সুমন আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনসহ সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরতে পারেন—এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

তার এই পবিত্র সফর শান্তি, আত্মশুদ্ধি ও কল্যাণের বার্তা বয়ে আনুক—এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *