• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ

Bymeghnapost .online

Nov 1, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :

সারাদেশের ন্যায় একযুগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ এর অধীনে ২০২৬ ইং সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এই বছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। ২০২৬ ইং সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন অংশগ্রহণ করেছে। পরীক্ষায় ৩৬ হাজার ৩৫৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫১.৪৪%। এই বছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৩১৫ টি প্রতিষ্ঠান থেকে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা।

ময়মনসিংহ বিভাগের চার জেলায় পাসের হার যথাক্রমে ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর জেলায় ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ ও জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি। ময়মনসিংহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর সচিব প্রফেসর মোঃ এনামুল হক। এ সময় শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *