• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

‘খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে’ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

Bymeghnapost .online

Oct 30, 2026

কচুয়া (চাঁদপুর)  প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে আয়োজিত মাদকবিরোধী ‘ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফাইনালে স্থানীয় কোয়া একাদশ ও মাছিমপুর একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি টাইব্রেকারে পর্যন্ত গড়ায়।

টাইব্রেকার মাছিমপুর কে পরাজিত করে কোয়া একাদশ বিজয়ী হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এর আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা ও লেখাপড়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্বের আলোকে আগামী কিছুদিনের মধ্যেই প্রাইম মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে খেলাধুলা তাদের শারীরিকভাবে সুস্থ ও সক্ষম করে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি নিজেও খেলোয়াড় ছিলেন উল্লেখ করে জানান, জাতীয় দলে ভলিবল খেলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

একই দিনে প্রাথমিক ও মাধ্যমিকের ফল প্রকাশের পরিকল্পনা শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই বিতরণ ও ফল প্রকাশের সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ফল একই দিনে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের দিনই উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরতে পারবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপি নেতা নুর মোহাম্মদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী সেলিম।

এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *