• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

সাঘাটায় অ’বৈ’ধ বালু মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ’রিমানা

Bymeghnapost .online

Oct 28, 2026

নিজস্ব প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় অনুমতি ছাড়া বালু উত্তোলন করে মজুদ রাখার অপরাধে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় তাঁকে এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও অর্থ পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর হয়নি।

অভিযানকালে সাঘাটা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সংবাদপত্রে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *