• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ByRiaz hossain

Oct 25, 2026

কুয়াকাটা প্রতিনিধি :   :

কুয়াকাটা পর্যটন কার্নিভাল উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচি শেষে ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানের মাধ্যমে সৈকতের সৌন্দর্য রক্ষা এবং পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ছাত্রদলের এ উদ্যোগের মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলোর পরিচ্ছন্নতা রক্ষায় সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার বার্তা দেওয়া হয়।

স্লোগান: ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *