• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে হাজীগঞ্জ পুলিশের বিশেষ অভিযান,আটক ১৪

Bymeghnapost .online

Oct 11, 2026

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৪ কিশোরকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সতর্ক করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা-পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় ১৪ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে জিজ্ঞাসাবাদে রাতে ঘোরাফেরা করার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি তারা। এ অবস্থায় তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে সতর্ক রাখবেন বলে আশ্বস্ত করেন।

পুলিশ জানায়, আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (অপরাধী তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনা করে নেতিবাচক কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, কিশোরদের রাতের বেলা অযাচিত ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা-পুলিশ।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *