• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

চাঁদপুরে ৩ হাজার ৯২০ পিস ই’য়া’বাসহ দুইজন গ্রে’প্তা’র, ৪৮ লাখ টাকার ট্রাক-রড জ’ব্দ

ByRiaz hossain

Nov 2, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাকসহ ১৩ টন রড জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড় এলাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চরসফি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট এলাকার বজলুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের একটি ৫ টনি ট্রাক এবং প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *