গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আমিন রোড সংলগ্ন সাহা স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ থানার এসআই নূরে আলম ও এসআই মো. আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার সোহাগ হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার মো. জাফরের ছেলে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি প্রহরায় তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
![]()
