• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Bymeghnapost .online

Sep 21, 2026

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠন ।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত মিছিলটি হোমনা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হোমনা ওভার ব্রিজ সংলগ্ন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল আজিজ সাব মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা চেয়ারম্যান ও সাইফুল ইসলাম রাজা,যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আলমগীর সরকার, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল বাশার, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা ও ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন শাজুসহ কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *