• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, গঠন ৩ উপ-কমিটি

ByRiaz hossain

Oct 28, 2026

জসিম উদ্দিন:

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও কার্যক্রম পর্যালোচনা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক ফ্যামিলি ট্যুর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজিসহ অন্যরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নবগঠিত উপ-কমিটিগুলোকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *