• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মাদ্রাসায় ব’লা’ৎকা’র ও অ’শা’লী’ন ঘটনা রোধে ক’ঠো’র ব্য’ব’স্থা নেওয়ার হুঁ’শি’য়ারি ধর্মমন্ত্রীর

Bymeghnapost .online

Oct 24, 2026

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে মাদ্রাসার মতো পবিত্র স্থানে যেন এমন গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসায় এ ধরনের ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁদের বক্তব্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এসব বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *